প্রকৃত মু’মিনের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম

  প্রকৃত মু’মিনের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম


হাদীস শরীফে ইরশাদ হচ্ছে -
عَنْ عُبَادَةَ بِنْ اَلصَّامِتْ رَضِىَ اللهُ تَعَالىْ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُوْلُ اللهِ صَلَّىْ اللهُ عَلَيْهِ وَسَلَّمْ يَقُوْلُ : مَنْ شَهِدَ اَنْ لَّا اِلهَ اِلَّااللهُ وَاَنَّ مُحَمَّدًا رَّسُوْلَ اللهِ - حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارِ .
অর্থ : হযরত ওবাদা ইবনু সামিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসুলুল্লাহ স্ঃা কে বলতে শুনেছি তিনি বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে, আল্লাহ তা’আলা ছাড়া আর কোন ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ স্ঃা আল্লাহর রাসূল। মহান আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবেন।                           (সহীহ মুসলিম শরীফ: হাদীস- ২৯, সুনানে তিরমিযী: হাদীস -২৬৩৮)




খাতামুন্নাবিয়্যীন মহানবী (সাঃ) কে না দেখে ঈমান আনার ফযীলত
হাদীস শরীফে ইরশাদ হচ্ছে -
عَنْ اَبِىْ عَبْدِ الرَّحْمنِ الْجُهَنِىُّ رَضِىَ اللهُ تَعَالىْ عَنْهُ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُوْلِ اللهِ صَلَّىْ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - طَلَعَ رَكْبَانِ فَلَمَّا رَاهُمَا قَالَ: كِنْدِيَّانِ مَذْ حِجِيَّانِ حَتَّى اَتيَاهُ فِأِذَا رِجَالٌ مِنْ مَذْحِجٍ. قَالَ: فَدَنَا اِلَيْهِ اَحَدُهُمَا لِيُبَايِعَهُ- قَالَ: فَلَمَّا اَخَذَ بِيَدِهِ, قَالَ: يَا رَسُوْلَ اللهِ, أَرَأَيْتَ مَنْ رَأكَ فَأمَنَ بِكَ وَصَدَّقَكَ وَاتَّبَعَكَ. مَاذَالَهُ ؟ قَالَ: طُوْبَىْ لَهُ قَالَ: فَمَسَحَ عَلَى يَدِهِ فَانْصَرَفَ ثُمَّ اَقْبَلَ الْاخَرُ حَتَّى اَخَذَ بِيَدِهِ لِيُبَايِعَهُ, قَالَ: يَا رَسُوْلَ اللهِ أَرَأَيْتَ مَنْ ﺁمَنَ بِكَ وَصَدَّقَ وَاتَّبَعَكَ وَلَمْ يَرَكَ ؟ قَالَ: طَوْبَى لَهُ ثُمَّ طُوْبَى لَهُ ثُمَّ طُوْبَى لَهُ قَالَ: فَمَسَحَ عَلَى يَدِهِ فَانْصَرَفَ
অর্থ : হযরত আব্দুর রহমান আল জুহানী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমরা একদিন রাসূলুল্লাহ স্ঃাএর নিকট বসা ছিলাম এমন সময় দুইজন আরোহীকে আসতে দেখা গেল, তিনি যখন তাদেরকে দেখলেন তখন বললেন এরা ‘কিন্দা’ও ‘মাযহিজ’ গোত্রের। এভাবে তারা উভয়ে নবীজি স্ঃা এর নিকট এসে উপস্থিত হল। তাদের সাথে ‘মাযহিজ’ গোত্রের কিছু লোকও ছিল।
    বর্ণনাকারী বলেন, দুই আগত আগন্তুকের মধ্য হতে একজন নবীজির হাতে বাইয়াত গ্রহণ করার জন্য নিকটবর্তী হল। যখন তিনি তার হাত ধরলেন তখন সে বলল, হে আল্লাহর রাসূল! যে ব্যক্তি আপনার সাক্ষাৎ পেল, আপনার প্রতি ঈমান আনল এবং আপনাকে সত্য বলে মানল ও আপনার অনুসরণ করল, সে কি পাবে ? নবীজী বললেন, তার জন্য সু-সংবাদ তখন লোকটি তার হাতের উপর নিজের হাত বুলিয়ে বাইয়াত হয়ে চলে গেল।
    অতঃপর দ্বিতীয় ব্যক্তি নবীজীর হাতে বাইয়াত গ্রহণ করার জন্য এগিয়ে আসল। যখন তিনি তার হাত ধরলেন তখন সে বলল, হে আল্লাহর রাসূল! যে ব্যক্তি আপনার প্রতি ঈমান আনল এবং আপনাকে সত্য বলে মানল ও আপনার অনুসরণ করল, কিন্তু আপনার সাক্ষাত লাভ হয়নি সে কি পাবে ? নবীজী বললেন তার জন্য সু-সংবাদ, তারপর লোকটি তার হাতের উপর নিজের হাত বুলিয়ে বাইয়াত হয়ে চলে গেল। (মুসনাদে আহমদ, হাদীস- ১৭৩৮৮, মাসমাউয যাওয়াইদ হাদীস-১৬৩৯৮)


Previous Post Next Post

Contact Form