হাদীস শরীফের আলোকে ঈমান নবায়নের প্রয়োজনীয়তা

ঈমানের ভিত্তি যে জিনিসের উপর, ঈমান নবায়নের ভিত্তিও সে জিনিসের উপরই নির্ভরশীল। অর্থাৎ মৌখিকভাবে কালেমায়ে শাহাদাতকে শুদ্ধরূপে পাঠ করবে। আর অন্তরে তার অর্থের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে। যে বিষয়টি অস্বীকার করার কারণে ঈমান থেকে বিচ্যুযত হয়েছিল, তা স্বীকার করবে। যদি ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম গ্রহন করে থাকে তাহলে সে ধর্মের প্রতি অসন্তষ্টি প্রকাশ করবে।
(আল্লামা নববী (রহঃ) কৃত রওজাতুত তালেবীন খন্ড ১০, পৃষ্টা ৮২ ফাতাওয়ায়ে
আলমগীরী খন্ড ২ পৃষ্টা, ২৩৭, ফাতাওয়ায়ে মাহমুদিয়া খন্ড ১, পৃষ্টা ২০৩)
রওযাতুত তালেবীন নামক গ্রন্থে আল্লামা নববী (রহঃ) আরও লিখেন, ঈমান নবায়ন করার পদ্ধতি হল, মৌখিকভাবে বিশুদ্ধ উচ্চারণ সহকারে অর্থসহ কালেমায়ে শাহাদত আদায় করা। অর্থনুযায়ী অন্তরে অটল অবিচল বিশ্বাস রাখা। যে বিষয়টি অস্বীকার করার কারণে ইসলাম থেকে বের হয়েছিল, তা অকপটে স্বীকার করা। যদি ইসলাম থেকে বের হয়ে অন্য কোন ধর্ম গ্রহন করে থাকে তাহলে সে ধর্মের  উপর পরিপূর্ণ অসন্তুষ্টি প্রকাশ করা।
(রওযাতুত তালেবীন খন্ড ১০ পৃষ্ঠা ৮২, ফাতাওয়ায়ে আলমগীরী খন্ড ২ পৃষ্ঠা ২৫৩,
ফাতাওয়ায়ে মাহমুদিয়া খন্ড ১ পৃষ্ঠা ২০৩ )

অতঃপর আল্লামা নববী (রহঃ) লিখেন-
وَاِنْ كَانَ كُفْرُهُ بِجُهُوْدٍ فَرَضٍ اَوْاِسْتِبَاحَةِ مَحْرِمٌ . لَمْ يَصِحُّ اِسْلَامُهُ حَتّى يَأقِ بِاالشَّهَادَ تَيْنِ وَيَنْ جِعُ عَمَّا اَعِنْقَدَةٌ
    অর্থাৎ ফরযকে অস্বীকার বা হারামকে হালাল বলে বিশ্বাস করার দ্বারা যদি কারো কুফুরী হয়ে থাকে, তাহলে তাকে ঈমান নবায়ন করার জন্য দু’টি কাজ করতে হবে। এক, বিশুদ্ধ উচ্চারণ সহকারে কালেমায়ে শাহাদত পাঠ করতে হবে। দুই, পূর্বের যাবতীয় অন্ধ বিশ্বাস প্রত্যাহার করতে হবে।  (রওযাতুত তালেবীন খন্ড ১০, পৃষ্ঠা ৮২)
ফাতওয়ায়ে আলমগীরীর অন্যত্র উল্লেখ আছে-
وَاِسْلَامُهُ اَنْ يُّأْتِىَ بِكَلِمَةِ الشَّهَادَةِ وَيَتَبَرَّأ عَنِ الْاَدْيَانِ كُلِّهَا مَحْوُىْ الْاِسْلَامَ وَاَنْ تَبْدَأَ عَمَّا اِنْتَقَلَ اِلَيْهِ كَفَى كَذَا فِىْ الْمُحِيْطُ - اَلْفَتَاوِىْ الْهِنْدِيَّةُ الْبَابُ التَّاسِعُ فِىْ اَحْكَامُ الْمُدَّدَتَيْنِ  دَارُالْكِتَابْ دِيُوْبَنْدْ .
মুরতাদ ব্যক্তি ইসলামে ফিরে আসতে চাইলে, তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে, এবং ইসলাম ছাড়া অন্য সব ধর্ম থেকে অসন্তুষ্টি প্রকাশ করলেও চলবে। (ফাতাওয়ায়ে আলমগীরী খন্ড ২ পৃষ্ঠা ২৫৩)
←ইসলামী সমাজে মসজিদের ভুমিকা-পর্ব ১→ - অবিবাহিত জাহিদ এর বাংলা ব্লগ ।  bangla blog | সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ
 

Previous Post Next Post

Contact Form