ইসলামে প্রকৃত অনুসরণ ও বিশুদ্ধ ঈমানের ফযীলত

 ইসলামে প্রকৃত অনুসরণ ও বিশুদ্ধ ঈমানের ফযীলত
এ প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনুল মাজীদে ইরশাদ হচ্ছে -
وَمَنْ اَرَادَلْاَخِرَةَ وَسعَىْ لَهَا سَعْيُهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُلئِكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا
অর্থ : আর যারা পরকালে কল্যাণ কামনা করে এবং তার জন্য যথাযত চেষ্টা করে এ অবস্থায় যে, সে মু’মিন বা বিশ্বাসী, তাহলে তার চেষ্টা হবে পূরষ্কারযোগ্য।                           (সূরায়ে বাণী ঈসরাইল আয়াত নং ১৭)

আল্লাহ তা’আলা অন্য আয়াতে বলেন :
مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثىْ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيَيَّنَّهُ خَيَاةً طَيِّبَةً. وَلَنَجْزِيَنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْ يَعْمَلُوْنَ
অর্থ : যে কোন ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক বা নারী এ অবস্থায় যে সে মু’মিন, তাহলে আমি তাদেরকে পবিত্র জীবন দিয়ে জীবিত রাখব আর তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব।
                                                                          (সূরায়ে নাহল, আয়াত নং ১৬)
হাদীস শরীফে ইরশাদ হচ্ছে-
عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالىْ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّىْ اللهُ عَلَيْهِ وَسَلَّمْ اَشْهَدُ اَنْ لَا اِلهَ اِلَّا اللهُ وَاَنِّىْ رَسُوْلَ اللهِ لَا يَلْقَىْ اللهِ بِهِمَا غَيْرُ شَاكٍ فَيُحْجَبُ عَنِ الْجَنَّةَ .
অর্থ : হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল স্ঃা বলেছেন : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, যে কোন বান্দা এই বাক্য দু’টির উপর সন্দেহাতীতভাবে ঈমান রাখা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করবে সে জান্নাত হতে বঞ্চিত হবে না।
(সহীহ মুসলিম হাদীস- ২৭, মুসনাদ আহমদ  হাদীস- ১১০৮০, সুনানুল কুবরা নাসায়ী হাদীস -৮৭৪৩)
عَنْ عُبَادَةَ رَضِىَ اللهُ تَعَالىْ عَنْهُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّىْ اللهُ عَلَيْهِ وَسَلَّمْ : مَنْ قَالَ : اَشْهَدُ اَنْ لَّا اِلهَ اِلَّااللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَاَنَّ مُحَمَّدً عَبْدُهُ وَرَسُوْلُهُ وَاَنَّ عِيْتِىْ عَبْدٌ اِلَيْهِ وَاِبْنُ اُمَّتِه وَكَلِمَتِه أَلْقَاهَا اِلىْ مَرْيَمَ وَرُوْحٍ مَّنْهُ وَاَنَّ الْجَنَّةَ حَقٌّ وَاَنَّ النَّارَ حَقٌّ اَدْخَلَهُ اللهُ مِنْ اَىِّ اَبْوَابِ الْجَنَّةَ الثَّمَانِيَةَ شَاءٍ .
অর্থ : হযরত আবু উবাদা ইবনু সামেত (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ স্ঃা ইরশাদ করেছেন, যে ব্যক্তি বলবে “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি এক এবং তার কোন শরীক নেই আর হযরত মুহাম্মদ স্ঃা তার বান্দা ও রাসুল এবং ঈসা (আঃ) তার বান্দা ও বান্দী (মারইয়ামের) পুত্র এবং তার সেই কালেমা যা তিনি মারইয়ামের নিকট পৌছিয়েছেন এবং তার পক্ষ হতে প্রেরিত একটি রুহ, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য” তাহলে জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে সে প্রবেশ করতে চাইবে, আল্লাহ তা’আলা তাকে প্রবেশ করাবেন।
(সহীহ মুসলিম হাদীস ২৮, সহীহ বুখারী  হাদীস ৩৪৩৫, মুসনাদে আহমদ হাদীস ২২৬৭৫)


Show Posts - habib

Previous Post Next Post

Contact Form