হবিগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী

খোয়াই একটি সীমান্ত নদী। ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারোমুড়া পাহাড়িয়া অঞ্চলে উৎপত্তি লাভ করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা নামক সীমান্ত পয়েন্টের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতঃপর চুনারুঘাট হতে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। 


হবিগঞ্জ সদর হতে বানিয়াচং ও লাখাই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাখাই উপজেলার কালনী নদীতে পতিত হয়েছে। হবিগঞ্জ সদর হতে পশ্চিমদিকে কিছুটা এঁকেবেঁকে প্রবাহিত হয়ে কালনীতে পড়েছে। বাংলাদেশের মধ্যে নদীটির দৈর্ঘ্য ৯৪ কিমি। নদীটি শায়েস্তাগঞ্জের কাছে ৭০ মিটার প্রশস্ত। পানির সর্বোচ্চ গভীরতা ৬ aমিটার। আর অববাহিকার আয়তন ৪৩৫ বর্গ কিমি।                                             
Previous Post Next Post

Contact Form