যদি রাত পোহালে শোনা যেত
কথা : হাসান মতিউর রহমান
সুর ও কণ্ঠ : মলয় কুমার গাঙ্গুলী
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আবার মিছিল হতো
বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
যে মানুষ ভীরু কাপুরুষের মতো
করেনি তো কখনো মাথা নত
এনে দিলে হায়েনার ছোবল থেকে
আমাদের প্রিয় স্বাধীনতা -
কে আছে বাঙালি তাঁর সমতুল্য
ইতিহাস একদিন দেবে তাঁর মূল্য
সত্যকে মিথ্যার আড়াল করে
যায় কি রাখা কখনো তা -